ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুটপাতে ব্যবসার দাবিতে থালা হাতে হকারদের বিক্ষোভ

ফুটপাতে ব্যবসার দাবিতে থালা হাতে হকারদের বিক্ষোভ
×

ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৮:১৮

সিলেট নগরীর ফুটপাতে ব্যবসার দাবিতে হাতে থালা নিয়ে সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন হকাররা। বিকেল ৫টার পর ফুটপাতে ব্যবসার সুযোগের দাবিতে রাস্তা অবরোধ করে স্লোগান দেন তারা। 

রোববার দুপুরে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ শুরু করেন হকাররা। নগরীর বিভিন্ন এলাকার শতাধিক হকার এতে অংশ নেন।  

বিক্ষোভ চলাকালে নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েস ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বক্তব্য দেন। তারা হকারদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও ঈদকে সামনে রেখে সুযোগ প্রদানে আশ্বস্ত করেন।

ধর্মঘট চলাকালে হকার নেতারা বলেন, আমরা সারাদিন ব্যবসা করতে না পারলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ চাই। অভিযানের নামে প্রায়ই হকারদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা মানবিক নয়। সামনে ঈদুল আজহায় বিকেল ৫টা থেকে ফুটপাতে ব্যবসা করার অনুমতি দেওয়ার দাবি জানান তারা।

সংগঠনের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব রুহুল আমিন রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। 

আরও পড়ুন

×