হঠাৎ চার দপ্তর পরিদর্শনে প্রতিমন্ত্রী
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) চারটি দপ্তর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। পূর্ব ঘোষণা ছাড়াই তিনি গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে এসব দপ্তরে যান। তখন দায়িত্বশীল কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে পৌঁছাননি।
জানা গেছে, সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রী নৌবন্দর কর্মকর্তার দপ্তরে যান। তখন কয়েকজন কর্মচারী উপস্থিত হয়েছেন মাত্র। এরপর পর্যায়ক্রমে জরিপ পরিদর্শকের কার্যালয়, ড্রেজার বিভাগ এবং বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে যান। তিনি দপ্তরগুলো ঘুরে দেখেন এবং অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে খোঁজখবর নেন। তাঁকে জানানো হয়, কেউ কেউ ছুটিতে আছেন। অন্যরা দ্রুত সময়ের মধ্যে কর্মস্থলে পৌঁছাবেন।
এ প্রসঙ্গে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিএর সব দপ্তর দেখার জন্য এসেছেন। এটি তাঁর ঝটিকা সফর ছিল।
- বিষয় :
- প্রতিমন্ত্রী
