দেওয়ানগঞ্জে গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৬:১৯
জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির গরুবাহী ভটভটি উল্টে শফিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মন্নে বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আরফান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে শফিকুল ইসলাম চর বাহাদুরাবাদ এলাকা থেকে ভটভটিতে করে কোরবানির গরু নিয়ে দেওয়ানগঞ্জ হাটে যাচ্ছিলেন। পথে মন্নে বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটিটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় চালকের পাশে বসে থাকা শফিকুল ইসলাম গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনর্চাজ মো. আনোয়ার হোসেন বলেন, ‘গরু ব্যবসায়ী শফিকুলের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
- বিষয় :
- নিহত
- সড়ক দুর্ঘটনা
