ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

পরীক্ষা শেষে গড়াই নদে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

পরীক্ষা শেষে গড়াই নদে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
×

প্রতীকী ছবি

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৯:৪৬ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৯:৪৭

কুষ্টিয়া সদর উপ‌জেলায় পরীক্ষা শেষে গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার বি‌কে‌লে হাটশ হরিপুর ইউনিয়‌নের হ‌রিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা সরদর উপজেলার সাইফুল ইসলা‌মের ছে‌লে অপূর্ব ইফতি তাইফ (১৮) ও নুরুল ইসলা‌মের ছে‌লে সাকিবুল ইসলাম (১৯)। তারা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাইফ দি ওল্ড কু‌ষ্টিয়া হাইস্কুল এবং শাকিবুল কু‌ষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থে‌কে চল‌তি বছ‌রে এসএস‌সি পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল। আজ ছিল শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ ক‌রে দুই বন্ধু গড়াই নদে গোসলে না‌মে। এ সময় নদী‌তে ডুব দি‌লে সা‌কিব ত‌লি‌য়ে যায়। পরে তাইফও ত‌লি‌য়ে যায়। বিষয়‌টি স্থানীয়রা টের পে‌লে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে ৪টার পর দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×