ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‎নারায়ণগঞ্জে রোলিং মিলে গ্যাস দুর্ঘটনায় ৪ শ্রমিক দগ্ধ

‎নারায়ণগঞ্জে রোলিং মিলে গ্যাস দুর্ঘটনায় ৪ শ্রমিক দগ্ধ
×

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৪:৫০

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় সিএসআরএম রি-রোলিং স্টিল মিলে গ্যাস দুর্ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎দগ্ধ শ্রমিকরা হলেন— মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জল (৩২)। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

‎‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মিলের ভেতরে লোহা গলানোর কাজ চলছিল। এসময় তাপে পাশের গ্যাস সংযোগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাশে থাকা চার শ্রমিক আহত হন। ‎ঘটনার পর মিলের অন্য শ্রমিকরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

‎ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, ঘটনাটি আমরা শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×