ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যায় আসামি গ্রেপ্তার

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যায় আসামি গ্রেপ্তার
×

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৭:৩৫

| প্রিন্ট সংস্করণ

পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম নামে এক ৯ বছরের শিশু হত্যা মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে নরসিংদীর আর্শিনগর রেলস্টেশনের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবুজ পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ মামলার পর থেকে পলাতক ছিলেন। গোপনে পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৬ মে শিশু রামিমকে পলাশের গজারিয়া বাজারের একটি গ্যারেজে ধরে নিয়ে হাওয়ার মেশিন দিয়ে তাঁর পায়ুপথ ও মুখে বাতাস ঢুকিয়ে দেয় সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তার সবুজকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×