ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী

দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরে বিমান উড়বে

দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরে বিমান উড়বে
×

মির্জা ফখরুল ইসলাম

 ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৮:০৯

| প্রিন্ট সংস্করণ

আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরের কার্যক্রম চালু হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঠাকুরগাঁওয়ের পুরাতন বিমানবন্দরটি চালু করার লক্ষ্যে কাজ চলছে।

গতকাল বুধবার ঠাকুরগাঁও পুরাতন বিমানবন্দরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, এরই মধ্যে বগুড়া ও ঠাকুরগাঁওয়ে বন্ধ বিমানবন্দর দুটি চালুর বিষয় পরিকল্পনা বিভাগের গ্রিন পেজে অন্তর্ভুক্ত হয়েছে। দ্রুতই এর সম্ভাব্যতা যাচাই ও সংস্কারকাজ শুরু হবে। প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও সফরে বলে গেছেন; বিমানমন্ত্রীও বলেছেন। তাই হতাশ হবেন না। ইনশাআল্লাহ, দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরে বিমান উড়বে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×