ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
×

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৬:০৪ | আপডেট: ২১ মে ২০২৬ | ১৬:৩০

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল ও গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০), একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২) ও নয়ন তালুকদার (২৬) গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহত আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

তিনি জানান, বেলা ১১টা নাগাদ বুষ্টি আসলে নয়ন তালুকদার গ্রামের পশ্চিম মাঠ থেকে গরু আনতে যান। এরপর আর ফিরে আসেনি। বিকেল তিনটা নাগাদ লোকজন ঘাস খাওয়ানোর জন্য মাঠে গরু নিয়ে যাবার সময় দেখতে পান নয়ন তালুকদারের মরদেহ মাঠের মধ্যে পরে আছে। তার শরীর বজ্রপাতে ঝলসে গেছে বলে জানান মিঠু তালুকদার।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×