ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রহ্মপুত্রে তলিয়ে গেল ভিজিএফের ৪৬৭ বস্তা চাল

ব্রহ্মপুত্রে তলিয়ে গেল ভিজিএফের ৪৬৭ বস্তা চাল
×

ছবি: সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ২৩:০১

গাইবান্ধার ফুলছড়িতে প্রবল ঝড়-বৃষ্টিতে ভিজিএফ চালবোঝাই দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৪৬৭ বস্তা চাল পানিতে তলিয়ে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে এ ঘটনা ঘটে।

ফুলছড়ি উপজেলার এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবতাব রহমান জানান, ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য কালিরবাজার থেকে চারটি নৌকায় ৯৩৬ বস্তা ভিজিএফ চাল আনা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাগুলো ঘাট ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে তীব্র বাতাসে দুটি নৌকা ডুবে যায়। এতে ৪৬৭ বস্তা চাল নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেছেন।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে গুদাম থেকে চাল ইউনিয়ন পরিষদের সচিবদের বুঝিয়ে দেওয়া হয়। সকালে বিতরণের সুবিধার্থে চালগুলো আগেই নৌকায় রাখা হয়েছিল। তবে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত চাল উদ্ধারে কাজ চলছে। উদ্ধার শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

আরও পড়ুন

×