ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরে বিমানবাহিনী প্রধান

যশোরে বিমানবাহিনী প্রধান
×

হাসান মাহমুদ খান

 যশোর অফিস 

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৮:৪৫

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ বিমানবাহিনী বর্তমানে একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই বাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার যশোরে বিমানবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত ‘গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিমানবাহিনীর ৮৮তম বাফা কোর্স, ডিই-২০২৬বি এবং এসপিএসএসসি-২০২৬বি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। 

বিমানবাহিনী প্রধান বলেন, দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তায় বাংলাদেশ বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 
এবারের কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহম্মেদ কোরাইশী আনুষ্ঠানিক এই কুচকাওয়াজের নেতৃত্ব দেন। 

আরও পড়ুন

×