ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দায়িত্ব নিয়েই যানজট নিরসনের প্রতিশ্রুতি বগুড়া সিটি প্রশাসকের

দায়িত্ব নিয়েই যানজট নিরসনের প্রতিশ্রুতি বগুড়া সিটি প্রশাসকের
×

এম আর ইসলাম স্বাধীন

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৮:৫৬

| প্রিন্ট সংস্করণ

বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নগরীর যানজট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যানজটের কারণ ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় তিনি সিটি করপোরেশনে যোগদান করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভা হয়। দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নতুন প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অবৈধ উপার্জনের সঙ্গে জড়ানো যাবে না। মানুষ যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘বগুড়াবাসীর দীর্ঘদিনের ভোগান্তি যানজট। এ সমস্যা নিরসন করা আমার দায়িত্ব। প্রথমেই যানজটের কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ।

গত ১৮ মে এম আর ইসলাম স্বাধীনকে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বুধবার তিনি বগুড়ায় পৌঁছান। 

আরও পড়ুন

×