ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লক্ষ্মীপুর

অটোরিকশা থেকে ছিটকে পড়ে বৃদ্ধের মৃত্যু

অটোরিকশা থেকে ছিটকে পড়ে বৃদ্ধের মৃত্যু
×

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ১২:৩৮ | আপডেট: ২২ মে ২০২৬ | ১৩:৪৫

লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে নুর ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ জেলে নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার মাতাব্বরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম চর মার্টিন এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাড়ি ফেরার পথে তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠেছিলেন। পথে মাতাব্বরহাট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তিনি চলন্ত যান থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে সালাউদ্দিন বলেন, আমার বাবা জীবিকার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। সকালে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

কমলনগর থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×