ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবকের মৃত্যু
×

নিহত মোজাম্মেল তাপাদার। ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ২২:২৩ | আপডেট: ২২ মে ২০২৬ | ২২:৪৬

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল তপাদার (২৫) নামে চাঁদপুরের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রিয়াদে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে পরিবারের কাছে তার মৃত্যুর পৌঁছায়। 

নিহত মোজাম্মেল চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই গ্রামের হেলাল উদ্দিন তপাদারের একমাত্র ছেলে। 

নিহতের স্বজন প্রবাসী জসিম তপাদার জানান, সৌদি আরবের রিয়াদে তাকে বহনকারী গাড়িটির সঙ্গে অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত মোজাম্মেল তপাদারের চাচাতো ভাই মো. সোলায়মান জানান, মোজাম্মেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তার বাবা হাজীগঞ্জ বাজারের একজন খুদে কলা বিক্রেতা। 

তিনি বলেন, তার চাচাতো ভাই মোজাম্মেল সৌদি আরব যাওয়ার পর কখনো বাড়ি আসেননি। তবে খুব শীঘ্রই বাড়ি আসার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আর এরই মধ্যে বিদেশের মাটিতে লাশ হলো মোজাম্মেল। 

স্বজনরা জানান, বিদেশে ভালো ভবিষ্যতের আশায় পাড়ি জমালেও এমন দুর্ঘটনায় লাশ হবে—এমনটা কখনো ভাবেননি তারা। 

আরও পড়ুন

×