খুলনায় সুন্দরবন সামিট
সুন্দরবন বোর্ড গঠন ও নৌযান বন্ধের দাবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
সুন্দরবন রক্ষায় সুন্দরবন বোর্ড গঠনের পাশাপাশি এই বনের মধ্য দিয়ে নৌযান চলাচল বন্ধ, সুন্দরবনকেন্দ্রিক বাণিজ্য বন্ধে সংলগ্ন বাসিন্দাদের জন্য বিকল্প পেশার ব্যবস্থা করাসহ বন সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগের দাবি উঠেছে। গতকাল শুক্রবার নগরীর সিএসএস আভা সেন্টারে সুন্দরবন সামিটে প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই দাবি তোলেন।
সামিটে ‘সহনশীল সুন্দরবন: যুবসমাজ, জলবায়ু ও উপকূলীয় ভবিষ্যৎ’ শীর্ষক সংলাপে কেসিসি প্রশাসক বলেন, সুন্দরববন আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। সে কারণে সারাদেশের মানুষের এই বনকে রক্ষা করতে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।
যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণা কেন্দ্র (সিথ্রিইআর), মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) এবং স্বপ্নপুরী কল্যাণ সংস্থা যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুন নিশাতের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মনজুরুল কিবরিয়া, ওয়াটারকিপার্সের কান্ট্রি কো-অর্ডিনেটর শরীফ জামিল, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান।
- বিষয় :
- সুন্দরবন
