গাজীপুর বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:৩৬
| প্রিন্ট সংস্করণ
গাজীপুর জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬টি পদের ১৪টিতেই জয় পেয়েছে প্যানেলটি। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। ওইদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনী ফল অনুযায়ী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী কামরুল হাসান শাকিল বিজয়ী হয়েছেন। সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন।
নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সহসাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লাহ, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আশফাক হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম এবং মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন। সদস্য পদে বিজয়ী হয়েছেন, অলিউল ইসলাম টুটুল, মো. আব্দুল্লাহ, আবু বক্কর সিদ্দিকী, আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক ও রোজিনা আক্তার।
প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত সবুজ প্যানেল থেকে কেবল সদস্য পদে ফাহিম ইবনে জালাল শাওন নির্বাচিত হয়েছেন। এই প্যানেলের নেতৃত্বে ছিলেন শামসুল হক ভূঁইয়া ও মো. শরিফ উদ্দিন।
- বিষয় :
- বিএনপি
