বনদস্যুর দৌরাত্ম্যে হুমকির মুখে জাতীয় উদ্যান
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:৪৪
| প্রিন্ট সংস্করণ
আমরা প্রকৃতিকে বাঁচাবো আগামী প্রজন্মের জন্য–এই স্লোগানকে সামনে রেখে সাতছড়ির ২৪৭ হেক্টর সংরক্ষিত বনভূমিকে জীববৈচিত্র্য সংরক্ষণের আওতায় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। পরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে গঠন করা হয় সহ-ব্যবস্থাপনা কমিটি। দীর্ঘদিন ধরে বন বিভাগের তত্ত্বাবধানে সাতছড়ি জাতীয় উদ্যানে গাছ কাটা ও নিলাম কার্যক্রম বন্ধ ছিল। এতে বনভূমির প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ হয়ে ওঠে।
সম্প্রতি সাতছড়ির সেগুন বাগানের দিকে নজর পড়েছে একটি সংঘবদ্ধ দস্যু চক্রের। বন বিভাগের সীমিত জনবলের সুযোগ নিয়ে তারা রাতের আঁধারে মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যাচ্ছে। বিশেষ করে সাতছড়ি অফিসের পূর্ব-দক্ষিণ অংশ এবং তেলমাছড়া এলাকার পুরাতন অফিসসংলগ্ন সেগুন বাগান এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, গত ১০ দিনের মধ্যে অন্তত তিনটি বড় সেগুন গাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। এ চক্রে ৩০ থেকে ৪০ জন সদস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের অধিকাংশই চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে পরিকল্পিতভাবে বনে প্রবেশ করে। একদল গাছ কাটে, আরেক দল বন বিভাগের সদস্যদের গতিবিধির ওপর নজরদারি করে।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সেগুন গাছ চুরি করতে একটি শক্তিশালী চক্র তৎপর হয়ে উঠেছে। তারা বিপুলসংখ্যক লোক নিয়ে রাতে আচমকা বনে ঢুকে গাছ কাটছে।
- বিষয় :
- উদ্যান ভেঙে ভাগাড়
