ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সঞ্চিত টাকায় বঞ্চিতের হাসি

সঞ্চিত টাকায় বঞ্চিতের হাসি
×

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঞ্চিত টিফিনের টাকায় শ্রীমঙ্গল রেলস্টেশনে বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেয় লাল সবুজ উন্নয়ন সংঘ। গতকাল শুক্রবার তোলা সমকাল

 শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:৪৬

| প্রিন্ট সংস্করণ

একটি খাতা, একটি কলম কিংবা একটি পেন্সিল। কারও কাছে খুব সাধারণ কিছু হলেও সুবিধাবঞ্চিত শিশুদের কাছে এগুলোই হতে পারে নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা। সেই স্বপ্নের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
গতকাল শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল রেলস্টেশনে সংগঠনটির মৌলভীবাজার শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনের মূল শক্তি ছিল শিক্ষার্থীদের 
সঞ্চিত টিফিনের টাকা। বেলা ১২টায় কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এ সময় সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×