ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মমেকে হামে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০০

মমেকে হামে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০০
×

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত মমেক হাসপাতালে হাম আক্রান্ত হয়ে মোট ১,৫৬০ জন রোগী ভর্তি হয়েছেন। ছবি: সমকাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১২:২৪ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১২:৪৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ১০০ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার মারা যাওয়া শিশুটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার দিউ এলাকার বাসিন্দা। তার বয়স ৩ বছর ছয় মাস এবং সে হামের সঙ্গে তীব্র নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে ভুগছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত মমেক হাসপাতালে হাম আক্রান্ত হয়ে মোট ১,৫৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৪২৫ জন। এখন পর্যন্ত হাম আক্রান্ত ও সন্দেহে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। 

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, 'আমরা হাম আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছি। কিন্তু অনেক রোগী শেষ মুহূর্তে গুরুতর অবস্থায় হাসপাতালে আসে। অভিভাবকদের শিশুদের জ্বর-কাশি বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে আসার আহ্বান করছি।'

আরও পড়ুন

×