ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
×

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৭:৩৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এসময় বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক। তিনি জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত মোট সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সব দপ্তরে পত্রের মাধ্যমে জানানো হয়েছে। এবং আগামী ১ জুন (সোমবার) থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সরকারি ছুটি ছাড়া কাস্টমস অফিস খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা পণ্যের শুল্কায়ন ও পরীক্ষণ করতে পারবেন। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, ঈদে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

×