ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কেরানীগঞ্জে যুবক গ্রেপ্তার

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কেরানীগঞ্জে যুবক গ্রেপ্তার
×

ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৯:১৩ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৯:১৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চকলেট দেওয়ার কথা বলে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার যুবকের নাম শাহপরান (২৪)। তার বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।

শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে ঘটনাস্থল থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহপরান শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা অভিযুক্তকে শিশুটিকে নিয়ে একটি জঙ্গলে প্রবেশ করতে দেখেন। এসময় শিশুর চিৎকার শুনে আশেপাশের লোকজন জঙ্গলের দিকে যায়। 

স্থানীয় বাসিন্দারা র‍্যাবকে খবর দিলে র‍্যাব গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। 

র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, ‘এক অটোরিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত এসে জঙ্গলের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করি।’  

এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন

×