ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফটিকছড়িতে সুন্দরপুর ইউনিয়ন আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফটিকছড়িতে সুন্দরপুর ইউনিয়ন আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
×

ছবি-সমকাল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২০:১৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে শুরু হয়েছে ‘সুন্দরপুর ইউনিয়ন আন্তঃফুটবল টুর্নামেন্ট-২৬’। 

শনিবার আজিমপুর স্টার ক্লাবের তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ৭নং ওয়ার্ড এবং ৪নং ওয়ার্ড ফুটবল দল। এতে ৭নং ওয়ার্ডকে পরাজিত করে ৪নং ওয়ার্ড ফুটবল দল। 

সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল আজমের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেলের নির্বাহী সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।

এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এস.এম আবু মনছুর, জালাল উদ্দিন চৌধুরী, মোশারাফুল আনোয়ার মশু, মোজাহার ইকবাল লাভলু, মহিন উদ্দিন, মাহবুবুল আলম, আব্বাস উদ্দিন চৌধুরী, খোরশেদুল আলম, জামাল উদ্দিন, সমিউদ্দিন চৌধুরী, মো: সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট সুন্দরপুর ইউনিয়নের তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং স্থানীয় পর্যায়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে।
 

আরও পড়ুন

×