ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, ভিডিও ধারণ করে টাকা দাবি

হারপিক পানে আত্মহত্যার চেষ্টা

এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, ভিডিও ধারণ করে টাকা দাবি
×

 লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। ঘটনার পর মানসম্মানের ভয়ে ওই পরীক্ষার্থী হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে গতকাল শনিবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়।
এদিকে, ওই পরীক্ষার্থী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নাম বলে গেছে। তারা হলো– চন্নু শেখের ছেলে রায়হান শেখ, রাজু মোল্যার ছেলে তামিম মোল্যা ও নজির মোল্যার ছেলে রমজান মোল্যা লিকু।

এলাকাবাসী সূত্র জানায়, ওই ছাত্রী বৃহস্পতিবার ব্যবহারিক পরীক্ষার খাতা বিদ্যালয়ে জমা দিয়ে বাড়ি ফিরছিল। পথে রায়হান, তামিম ও লিকু তাকে জোর করে মধুমতী নদীর চরে নিয়ে নির্যাতন ও বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, রায়হান, তামিম ও লিকু ওই পরীক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় তুলে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন ও সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এ সময় তার কাছে টাকাও দাবি করা হয়। টাকা না দিলে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। পরীক্ষার্থী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। 
এদিকে সন্ধ্যায় মানসম্মানের ভয়ে ওই পরীক্ষার্থী হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×