ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেহেরপুর

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার বিচারকাজ

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার বিচারকাজ
×

৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. শাকিল হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৬:০৯

মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. শাকিল হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার মেহেরপুর জেলা শিশু সহিংসতা আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে। মেহেরপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর এ্যাড. মোস্তাফিজুর রহমান তুহিন ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করা হয়। মামলায় ১১ জন সাক্ষীর স্বশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলার বিবরণে বলা হয়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে পঞ্চম শ্রেণির এক শিশুকে অস্ত্রের ভয় দেখিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণ করে শাকিল। পরে শিশুটির পরিবার থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ফাঁসির আদেশ দেন। 

আরও পড়ুন

×