ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নওগাঁয় ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওগাঁয় ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২
×

ছবি: সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৩:৩১ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৩:৩৮

নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর মহাদেবপুর থানার সুজাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬)। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন। অপরজন একই জেলার ধামইরহাট থানার দুর্গাপুর গ্রামের মৃত অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫), যিনি মাইক্রোবাস চালক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে অটোভ্যানটি সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

আরও পড়ুন

×