ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কবিপত্নীর জন্মভিটায় জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

কবিপত্নীর জন্মভিটায় জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন
×

কবি ও কবিপত্নীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও মনীষা কর্মকার সমকাল

 মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১০:২৬

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। কবিপত্নী প্রমীলা দেবীর জন্মভিটা তেওতা জমিদার বাড়ির কাঁচারিবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন করা হয়। 

গতকাল সোমবার সকাল ১০টায় তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে কবি ও কবি পত্মীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা কর্মকার এবং স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নজরুল গবেষকরা। 

শিবালয় উপজেলার তেওতায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আলোচনা সভা, প্রামাণ্যচিত্রের ওপর কুইজ প্রতিযোগিতা, কবিতা ও নজরুলগীতি পরিবেশন করা হয়। সকালে আলোচনা সভায় বক্তব্য দেন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা কর্মকার, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান, নজরুল গবেষক অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ খান, মিয়াজান কবির, মোসলেম উদ্দিন খান মজলিস, আব্দুর রাজ্জাক, মতিউর রহমান, শামছুল হক প্রমুখ। 

আরও পড়ুন

×