ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পল্লবীর শিশুটির বাসায় যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পল্লবীর শিশুটির বাসায় যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
×

অসুস্থ সংবাদকর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে।

পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৭:৪৭

পল্লবীর ওই শিশুকে প্রধানমন্ত্রী নিজের সন্তানের মত ভেবে তার বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবে সেদিন তাঁর আগমনকে ঘিরে একটি রাজনৈতিক দল সেখানে মব তৈরির চেষ্টা করেছিল বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে অসুস্থ সংবাদকর্মীদের নিজস্ব উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘সরকার যখন তেলের পাম্পে সংকট নিরসরে বিরোধী দলকে সাথে নিয়ে কাজ শুরু করলো, ঠিক তখনই সংকট দূর হয়ে গেল। তাহলে কারা এসব করতো, পরিস্কার হয়ে গেছে। সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান আছে। চলতি বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানকার সেতু, বিকল্প সড়ক, সরকারি অডিটোরিয়ামসহ অনেক কিছুর উন্নয়ন প্রয়োজন। আশা করি বিএনপি সরকার এসব উন্নয়ন করবে।’

পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধান, প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন বক্তব্য রাখেন। এতে প্রেসক্লাবের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×