ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
×

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৯:৩২

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে আবু তালহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের গারামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু তালহা। কিছুক্ষণ পর তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, ‘পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

×