ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদুল আজহা উদযাপন
×

আজ সকালে সাতক্ষীরার সদর উপজেলার বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করছে মুসল্লিরা। ছবি-সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১২:০১

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার ২৫টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মুসল্লিরা অংশ নেন।

ঈদের জামাতে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ এলাকার ২৫ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন।

স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার তারা ঈদুল আজহার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দেন তারা।
 

আরও পড়ুন

×