ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু

ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু
×

লাতিপভ ভিল। ছবি: সংগৃহীত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৪:৪৫

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় কর্মরত লাতিপভ ভিল (৪২) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে গ্রিনসিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের ৮ তলায় তিনি মারা যান।

লাতিপভ ভিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগো অ্যাটম কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রকল্পের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় তাকে দেখতে পান তার সহকর্মীরা। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে রূপপুর প্রকল্পের চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×