ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নরসিংদীতে অটোরিকশাচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

নরসিংদীতে অটোরিকশাচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর
×

নিহত স্কুলশিক্ষার্থী জুবায়ের

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৬:২৯

নরসিংদীর পলাশে সিএনজিচালিত অটোরিকশার চাপায় জুবায়ের ইসলাম (১১) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াবো সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জুবায়ের ইসলাম চামড়াবো গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে পূর্ব ঘোড়াশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে চামড়াবো সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে সিএনজিটি জব্দ করেছে পুলিশ।’

আরও পড়ুন

×