ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ৫

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ৫
×

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৩:৩৮ | আপডেট: ২৮ মে ২০২৬ | ১৫:০৮

গোপালগঞ্জ সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন যাত্রী।

পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। আহতদের মধ্যে ১১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, ‘নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী এবং তিনজন বাসের যাত্রী। নিহতদের মধ্যে এক শিশু ও একজন গর্ভবতী নারী রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

আরও পড়ুন

×