ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
×

ফাইল ছবি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ০৯:০৭ | আপডেট: ৩০ মে ২০২৬ | ০৯:০৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই দুই যুবকের মৃত্যু হয়েছে।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

দুই তরুণের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

×