ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পদ্মায় নৌকা থেকে পড়ে নিখোঁজ, যুবকের লাশ উদ্ধার

পদ্মায় নৌকা থেকে পড়ে নিখোঁজ, যুবকের লাশ উদ্ধার
×

রিফাত হাসান রক্তিম। ছবি: সংগৃহীত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৫:০৬ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১৭:২৫

পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিফাত হাসান রক্তিম (৩৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এবং লালনশাহ সেতুর মধ‍্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। রক্তিম পাবনা পৌরসভার দিলালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রক্তিমসহ কয়েকজন বন্ধু  গতকাল শুক্রবার বিকেলে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে নৌকা ভ্রমণে বের হন। নৌকায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পানিতে পড়ে যান রক্তিম।

তাকে বাঁচাতে নৌকায় থাকা দুই বন্ধুও নদীতে ঝাঁপ দেন। আশপাশের লোকজন ও মাঝির চেষ্টায় দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও রক্তিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×