ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ১০

দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ১০
×

আটককৃত নারী ও শিশুরা। ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গা সংবাদদাতা 

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১১:২৭ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১১:৩৫

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর ৫টার দিকে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে দায়িত্ব পালনকালে বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ সীমান্তের ভেতরে অবৈধভাবে প্রবেশের সময় ১০ জনকে আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটককৃত ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনগত কার্যক্রম শেষে আটক ব্যক্তিদের দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×