ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
×

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১২:৫১

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হানিফ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া চরপাতা এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একটি জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী বারেকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বারেক হানিফ মিয়াকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করলে তার মৃত্যু হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিহতের পরিবারকে থানায় অভিযোগ বা মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×