ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ গেল হাসপাতালের দারোয়ানের

দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ গেল হাসপাতালের দারোয়ানের
×

বাসচাপায় নিহত বিল্লাল হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৩:৩৮

চাঁদপুরের হাজীগঞ্জে দুই যাত্রীবাহী বাসের বেপরোয়া প্রতিযোগিতার মধ্যে চাপা পড়ে বিল্লাল হোসেন (৪৮) নামে এক হাসপাতালের দারোয়ানের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জের টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন পাশের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের সাহেব আলী ভুঁইয়ার ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আইদি পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বোগদাদ পরিবহনের একটি বাস রং সাইডে উঠে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিল্লাল হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা আবদুল মান্নান ভুঁইয়া জানান, বিল্লাল হোসেনের তিন সন্তান রয়েছে। তিনি প্রতিদিন বাড়ি থেকে হাজীগঞ্জে এসে হাসপাতালে দায়িত্ব পালন করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

আরও পড়ুন

×