ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাঁকো থেকে খালে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

সাঁকো থেকে খালে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২১:০৯

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো থেকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খামারপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জহিরুল ইসলামের দুই ছেলে আল আমিন (১২) ও মাহিন (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন ও মাহিন বাবা-মায়ের সঙ্গে খামারপাশা গ্রামে তাদের নানার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে বাড়ির পাশে খালের ওপর নির্মিত একটি সরু বাঁশের সাঁকো পার হচ্ছিল তারা। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে দুই ভাই খালে পড়ে তলিয়ে যায়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, শিশুরা যখন খালের পানিতে পড়ে যায় তখন ঘটনাস্থলের কাছাকাছি থাকা অন্য এক শিশু বিষয়টি দেখতে পায়। সে দ্রুত দৌড়ে গিয়ে স্থানীয়দের ও পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্বজন ও স্থানীয় বাসিন্দারা খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুই শিশুকে পানি থেকে উদ্ধার করা সম্ভব হলেও ততক্ষণে মৃত্যু হয় দুই ভাইয়ের।

ওসি আরও জানান, নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ধোবাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×