ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিন মারা গেছেন

হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিন মারা গেছেন
×

মোহাম্মদ কফিল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২২:০৮

হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ কফিল উদ্দিন (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কফিল উদ্দিন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। গত মাসে তাঁকে ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

মৃত্যুকালে কফিল উদ্দিন স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।   
 

আরও পড়ুন

×