ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নোয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
×

নোয়াখালী প্রতিনিধি ও কবিরহাট সংবাদদাতা

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১০:২৪

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাসের ধাক্কায় গোলাপ মাওলা আজাদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাপ মাওলা বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশ্রাফপুর গ্রামের মৃত ফজলুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আজাদ মোটরসাইকেলযোগে ভূঁইয়ারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ওটারহাট চৌরাস্তা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন

×