ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন

মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
×

মো. আমজাদ হোসেন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৬:১২

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আমজাদ হোসেনকে (সচিব ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক, পেট্রোবাংলা) নিয়োগ দেওয়া হয়েছে।  

গতকাল মঙ্গলবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়।

বদলিকৃত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি.এম জোবায়েদ হোসেন পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

×