ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৫:৩৪ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৫:৪০
ঝিনাইদহের হরিনাকুন্ডে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শিতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে উপজেলার শাখারীদহ বাজারে মুরগির বাচ্চা কিনতে আসছিল আলমগীর হোসেন। পথিমধ্যে শিতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান সহ ক্যানেলে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাহিদ এমরান তন্বী জানান, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
