ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নয়াদিল্লির আবাসিক হোটেলে আগুনে নিহত কুমিল্লার নুরুল আমিন

নয়াদিল্লির আবাসিক হোটেলে আগুনে নিহত কুমিল্লার নুরুল আমিন
×

নূরুল আমিন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৭:১৯ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৭:১৯

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে আবাসিক হোটেলে আগুনের ঘটনায় কুমিল্লার এক ব্যক্তি নিহত হয়েছেন। ৪৭ বছর বয়সী নিহত নূরুল আমিন সোহাগ জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় হুমায়ুন কবির পাটোয়ারী। তিনি জানান, সোহাগ আপন ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসার জন্য গিয়ে ওই হোটেলে উঠেছিলেন। অগ্নিকাণ্ডে তার ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় নূরুল আমিন সোহাগের মৃত্যু হয়। বোন ভগ্নিপতির অবস্থাও সংকটাপন্ন। 

এর আগে, গত বুধবার সকালে মালভিয়া নগরের ওই পাঁচতলা হোটেলে আগুন লাগে। এ ঘটনায় আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ছিল। গতকাল বৃহস্পতিবার আহত নুরুল আমিনের মৃত্যু হয়। 

রাতে ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বিবৃতিত  এ তথ্য জানিয়েছেন নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। এ নিয়ে আগুনে বাংলাদেশের একজনসহ বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

×