ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

খালের দূষিত পানিতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ

খালের দূষিত পানিতে  কাগজের নৌকা  ভাসিয়ে প্রতিবাদ
×

জলাশয়ের দখল-দূষণ বন্ধের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার পাথারপাড়া এলাকায় লবণদাহ খালের দূষিত পানিতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ করেন পরিবেশকর্মীরা সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৭:৩৯

| প্রিন্ট সংস্করণ

জলাশয় দখল-দূষণ বন্ধের দাবিতে খালের দূষিত পানিতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ করেছেন পরিবেশবাদীরা। গতকাল শনিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার পাথারপাড়া এলাকায় লবণদাহ খালে এই ঘটনা ঘটে।

এর আগে ব্যানার হাতে নিয়ে মানববন্ধন করা হয়। বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখা, নদী ও প্রকৃতি ফাউন্ডেশন ও সচেতন নাগরিক সমাজ নামে ৩টি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা লবণদাহ খালের করুণ চিত্র তুলে ধরেন। তারা বলেন, এক সময় এই খালে প্রচুর দেশীয় মাছ ছিল। বিভিন্ন শিল্পকারখানার দূষিত তরল বর্জ্য পড়ায় এই খালে এখন আর কোনো পোকামাকড়েরও অস্তিত্ব নেই। বিলীন হয়ে গেছে ব্যাঙ। মাছের অস্তিত্ব বিলীন অনেক আগেই। 
সমাবেশ শেষে পরিবেশকর্মীরা লবণদাহ খালের দূষিত পানিতে প্রতীকী কাগজের নৌকা ভাসান। তাদের ভাষ্য, এটি শুধু একটি প্রতীক নয়, বরং খালকে তার হারানো প্রাণ ফিরিয়ে দেওয়ার ঐক্যবদ্ধ দাবি। বক্তরা বলেন, নদ-নদী আর খাল বাঁচলে বাঁচবে প্রকৃতি, আর প্রকৃতি বাঁচলে টিকে থাকবে মানুষ। এই বার্তাই ছড়িয়ে দিতে খালের পাড়ে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

আরও পড়ুন

×