চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলের সমাবেশ আজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ০৮:৫৮
| প্রিন্ট সংস্করণ
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম সাংগঠনিক বিভাগীয় সমাবেশ। আজ শনিবার বিকেল ৩টায় নগরীর লালদীঘি ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে আরও বক্তব্য দেবেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম,
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় প্রস্তুতিমূলক সভা করেন। চালানো হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা।
- বিষয় :
- সমাবেশ