ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

মানিকগঞ্জের হাজারী গুড় পেল জিআই সনদ

মানিকগঞ্জের হাজারী গুড়  পেল জিআই সনদ
×

 মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৮:০৯

| প্রিন্ট সংস্করণ

ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়। গত সোমবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) হাজারী গুড়ের জিআই নিবন্ধন সনদ ইস্যু করে। ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ অনুযায়ী ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ পণ্যটি জিআই নিবন্ধন লাভ করে। জিআই নিবন্ধন সনদে পণ্যটির নিবন্ধন নম্বর ৬২ এবং নিবন্ধনের তারিখ ২০ মে ২০২৪।
জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় উৎপাদিত এ গুড় স্বতন্ত্র স্বাদ, গুণগত মান ও ঐতিহ্যের কারণে দেশজুড়ে পরিচিত। জিআই স্বীকৃতির ফলে এ পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ঝিটকা শিকদারপাড়া গ্রামের হাজারী পরিবারের সদস্য এবং বাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম হাজারী জানান, দুইশ বছরের বেশি সময় ধরে তাদের পরিবারের সদস্যরা হাজারী গুড় তৈরি করে আসছেন। জিআই সনদ পাওয়ার ফলে এ গুড়ের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে, যা স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে লাভবান করবে।

আরও পড়ুন

×