ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রপাতে মায়ের মৃত্যু

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রপাতে মায়ের মৃত্যু
×

ফাইল ছবি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ২০:৪৫

গাজীপুরের কালীগঞ্জে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রপাতে শারমিন আক্তার নামে এক মায়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত শারমিন বেতুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী রায়হান মিয়ার স্ত্রী। 

স্থানীয় ৯নং ওয়ার্ডের মেম্বার সোহরাব হোসেন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর শারমিন তার দ্বিতীয় শ্রেণী পড়ুয়া মেয়ে শাহিরা তাসনিমকে নিয়ে বের হয়। এই সময় মেয়ে দোকানির কাছ থেকে ঝাল মুড়ি কিনছে আর শারমিন ভিডিও কলে তার স্বামীর সাথে কথা বলছিলেন। এর কিছুক্ষণ পর বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতে শারমিন মাটিতে লুটে পড়ে। তার হাতের মোবাইল পড়ে যায়। গলায় স্বর্ণের চেইনটি পুড়ে কালো হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন

×