পথনাটকে তুলে ধরা হলো গাছপালা পাখির গুরুত্ব
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাওটিয়া গ্রামে পথনাটক পরিবেশনা সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৮:১৯
| প্রিন্ট সংস্করণ
শান্ত সবুজে ঘেরা বটপাকুড়ের ছায়া তলে পাখির ভবিষ্যৎ নিয়ে পথ নাটক উপভোগ করলেন গ্রামবাসী। ‘গাছ ও পাখি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যে কতটুক আবদান রাখছে’ তাদের এমন বার্তা দিলেন ঢাকা অপেরা নাট্যদলের কুশীলবরা। নাটকটিতে তুলে ধরা হয় পরিবেশ ভারসাম্য রক্ষায় মানুষের নেতিবাচক প্রভাব।
গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাওটিয়া গ্রামে অনুষ্ঠিত হয় ‘পাখির ভবিষ্যৎ’ নামে একটি পথ নাটক। পরে উপস্থিত সকল দর্শকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
কাওটিয়া গ্রামের প্রাকৃতিক কৃষি ও প্রাণবৈচিত্র্য প্রতিষ্ঠানের আধুনিক কৃষক দেলোয়ার জাহান জানান, উন্নয়ন ও আধুনিকায়নের কারণে দিন দিন গাছপালা ধ্বংস করা হচ্ছে। একটি গাছে পাখি ছাড়াও অন্যপ্রাণীদের যে আবাসাস্থল রয়েছে, তা অনেকেই ভাবেন না। একটি পাখি ফসলের যে পরিমাণ কীটপতঙ্গ খায় তা কৃষক কল্পনাও করতে পারে না। নাটকটিতে মূলত পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের নেতিবাচক প্রভাব ও পরিবেশ রক্ষায় পাখিদের ভূমিকা তুলে ধরা হয়েছে।
পাখির ভবিষ্যৎ পথ নাটকের রচিয়তা ও নির্দেশনা নাহিদ স্মৃতির ভাষ্য, পাখিদের ঘিরে এই নাটক। পাখিদের ভাষায় নাটকে দেখানো হয়েছে মানুষের প্রয়োজনে কিভাবে গাছপালা যেভাবে বিনষ্ট হচ্ছে। এটি যে
শুধু মানুষের ক্ষতি করছে তা না। এতে প্রকৃতিতে বসবাসকারী অন্যান্য প্রাণীদেরও ক্ষতি হচ্ছে। সেই বিষয়টাই তুলে আনার চেষ্টা করা হয়েছে নাটকটিতে।
অপেরা নাট্যদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির বলেন, ‘আমরা বিশ্বাস করি শুধু মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে আর প্রাণপ্রকৃতির বাকি যারা আছে গাছপালা পশুপাখি থাকবে না, তাহলে আমরাও
বাঁচতে পারব না। সবাইকে নিয়েই আমরা বেঁচে থাকতে চাই, মূলত এটাই নাটকের মূল উদ্দেশ্য।’
- বিষয় :
- পাখি
