‘সামনে আসবি না, মাইরা ফালামু’—পুলিশকে যুবলীগ নেতার হুমকি
ছবি: ভিডিও থেকে নেওয়া
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৬:৫৫ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৮:১৭
গাজীপুরে প্রকাশ্যে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক কর্মী। রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকা প্রদক্ষিণকালে পুলিশকে বাধা দিতে দেখে প্রকাশ্যেই এই প্রাণনাশের হুমকি দেন যুবলীগের ওই কর্মী।
এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মিছিলের সময় রাস্তার দুপাশে বেশ কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। পুলিশ বাধা দেওয়ার প্রস্তুতি নিতে দেখে ব্যানার হাতে মিছিলের অগ্রভাগে থাকা যুবলীগের এক কর্মী পুলিশকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকেন, ‘একটাও সামনে আবি না, একটাও সামনে আবি না; একদম মাইরা ফেলামু।’
এ বিষয়ে মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
- বিষয় :
- যুবলীগ
- গাজীপুর
- মিছিল-সমাবেশ
- হুমকি
