ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হবিগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 

ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 
×

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১২:৩২ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১২:৫৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে কাউসার মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন। বৃহস্পতিবার সকালে উপজেলার সুতাং ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে। তিনি ওই পিকআপের চালক ছিলেন। 

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে শাহ সিমেন্টের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যায়।

আরও পড়ুন

×