ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের
×

নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হয়, এসময় স্থানীয় লোকজন ও বিজিবির সহযোগিতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ছবি-সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ২১:৩০

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। সোমবার ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হয়। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পরে ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মোজাম্মেল হক জানান, বিএসএফ সদস্যরা কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছিলেন। কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ফেরত নিয়ে গেছেন।

এর আগে চলতি মাসের ৬ তারিখ গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ছয়জন, ১৯ তারিখ সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া দিয়ে চারজন, ২৫ তারিখ গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে সাতজন এবং ২৬ তারিখ গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে তিনজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

আরও পড়ুন

×